Browsing: কলেজ

নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তি আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। আগামী সপ্তাহে ভর্তি আবেদনের তারিখ চূড়ান্ত হতে পারে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র বলছে, আগামী সোমবারের মধ্যে এ তারিখ নির্ধারণ করা হতে পারে। বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারও গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন।

কলেজ পরিদর্শন দপ্তরের ই-মেইল (college.inspection@nu.ac.bd)-এ কোনো আবেদন বা তথ্য পাঠানোর ক্ষেত্রে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে।

ঢাকা, কুমিল্লা ও রংপুর শিক্ষা অঞ্চলের অধীনস্থ আগ্রহী কলেজগুলোকে ক্রীড়া সামগ্রী পাওয়ার জন্য আগামী ২৫ জুন বিকেল ৪টার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।