দেশের কলেজ পর্যায়ে ঢাকা, কুমিল্লা ও রংপুর শিক্ষা অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করবে সরকার।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) শারীরিক শিক্ষা শাখার তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হবে।
আজ সোমবার মাউশি’র শারীরিক শিক্ষা শাখার এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ঢাকা, কুমিল্লা ও রংপুর শিক্ষা অঞ্চলের অধীনস্থ আগ্রহী কলেজগুলোকে ক্রীড়া সামগ্রী পাওয়ার জন্য আগামী ২৫ জুন বিকেল ৪টার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
0 মন্তব্য