Browsing: জঙ্গল সলিমপুর

র‍্যাব-৭ এর একটি অভিযানিক দল সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আলী আকবর (২৬) সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার বাসিন্দা এবং আলী আহমদের ছেলে। 

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আশপাশের এলাকাকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
তিনি বলেছেন, জঙ্গল সলিমপুর আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য হিসেবে থাকবে না; সেখানে রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে।

একসময় রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে এবার নির্মাণ করা হচ্ছে দেশের অত্যাধুনিক একটি কারাগার। 
দীর্ঘদিন সন্ত্রাসী গোষ্ঠীর দখলে থাকা এবং দেড় লাখের বেশি মানুষকে জিম্মি করে রাখা এই পাহাড়ি এলাকাকেই এখন অপরাধ সংশোধন ও পুনর্বাসনের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।