Browsing: ইতালি

ইতালিতে ২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাচ্ছেন। কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে ইতালি সরকার।

ছেলের ফেরার অপেক্ষায় প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকেন মা। বাবার পথ চেয়ে আছে চার বছরের মেয়ে। কোলে ১১ মাসের শিশুকে নিয়ে স্বামীর ফেরার অপেক্ষায় স্ত্রী। অন্যদিকে, বিদেশ যাওয়ার আশায় জমিজমা বিক্রি ও ধারদেনা করে প্রায় ৩৯ লাখ টাকা খরচ করেও এখন নিঃস্ব পরিবারটি।

ইতালির উদ্দেশে যাত্রার সময় ডুবে যাওয়া একটি নৌকা থেকে ১১ তিউনিসীয় অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ছয়জন। রোববার দেশটির ন্যাশনাল গার্ডের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি মেরামতের পর ঢাকায় এসে পৌঁছেছে।

রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গর্ভবতী স্ত্রীকে শারিরীকভাবে নির্যাতনের অভিযোগে ইতালি থেকে এক প্রবাসী বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির পুলিশ।  গত ২৩ জুলাই ভেনিস বিমানবন্দর থেকে একটি বানিজ্যিক ফ্লাইটে তাকে দেশে পাঠানো হয়।

ইতালির রাজধানী রোমে চলমান তীব্র তাপপ্রবাহ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ও শুক্রবার (১৭ জুলাই) শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোমে রেড অ্যালার্ট লেভেল-৩ বহাল রেখেছে।