Browsing: ইরান

হরমুজ প্রণালিতে একটি বেসামরিক কনটেইনার জাহাজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলা চালানোর পর শনিবার ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন দফায় বিমান হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক টেলিফোন আলাপে আঞ্চলিক নিরাপত্তা, সমুদ্রপথে নৌচলাচল এবং চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ নিয়ে আলোচনা করেছেন। উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর রিয়াদ ও ওয়াশিংটনের কূটনৈতিক সমন্বয়ের অংশ হিসেবে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

ইরান আলোচনা চালিয়ে যেতে চেয়েছে। আমরা এতে রাজি হয়েছি। তবে আমরা তাদের জানিয়ে দিয়েছি যে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।

ইরানের জাতীয় সংসদের স্পিকার যুক্তরাষ্ট্রের উদ্দেশে এক বার্তায় জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী শুধুমাত্র ইরানি ব্যবস্থাপনার মাধ্যমেই উন্মুক্ত থাকবে, মার্কিন হুমকির মাধ্যমে নয়।

ইরানের ৫টি প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত এবং আরও ৭৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর দুই দেশের মধ্যে এই নতুন সংঘাতের সূত্রপাত হলো।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে জানান, গত ৮ ও ৯ জুলাই (বুধ ও বৃহস্পতিবার) মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ৫টি প্রদেশকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালায়।

রাষ্ট্রীয় মর্যাদায় আজ বৃহস্পতিবার (৯ জুলাই) চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন তিনি।নিজ জন্মস্থান মাশহাদে তাকে কবরস্থ করা হবে। ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে ইতিমধ্যে তার মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়েছে। এরপর জানাজার জন্য জন্য ইমাম রেজা মাজার কমপ্লেক্সে আনা হয় তার নিথর দেহ।