Browsing: ইরান

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনায় বসার বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো আগ্রহী বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ নেবে কি না, সেই সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন বলে জানিয়েছেন।

হরমুজ প্রণালি নিয়ে পারস্য উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নির্ধারিত আঞ্চলিক বৈঠক স্থগিত করা হয়েছে। কয়েকটি আঞ্চলিক দেশের অনুরোধ এবং ওমান ও ইরানের যৌথ সিদ্ধান্তে বৈঠকটি স্থগিত করা হয়।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সৌদি আরবের সঙ্গে ইরানের কোনো যুদ্ধ চলছে না। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত দিয়েছে ইরান। সেইসঙ্গে সব শর্ত অনুমোদন ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কৌশলগত এই নৌপথটি বন্ধই থাকবে বলে জানিয়েছে তেহরান। ইরানের গণমাধ্যমগুলো আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দেশটির শীর্ষ নেতৃত্বের অনুমোদনের পর মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এসব শর্ত পাঠানো হয়েছে।

গত ১৭ জুলাই জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে হামলার আগে ও পরে চীনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ওই স্যাটেলাইট চিত্র সংগ্রহ করেছিল ইরান। ওই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে তিন মার্কিন সেনা নিহত এবং আরও চারজন আহত হন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ায় বিশ্ববাজারে বেড়েই চলেছে তেলের দাম। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এরইমধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন তৈরি হওয়ায় বাজারে তেল সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।