Browsing: ফ্রান্স

ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল মরক্কো। চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না দলের তারকা মিডফিল্ডার ইসমাইল সাইবারি।

শেষ ষোলোর ম্যাচে কানাডার বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইবারি। সময়মতো সুস্থ না হওয়ায় বৃহস্পতিবার বোস্টনে অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনালে তাকে পাচ্ছে না মরক্কো।

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির একাধিক বির্তকিত সিদ্ধান্ত বিশ্ব ফুটবলে আলোচনার ঝড় তুলেছে।

আটলান্টায় কাল রাতে আর্জেন্টিনার কাছে অবিশ্বাস্যভাবে ৩-২ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর রেফারিকে নিয়ে তদন্তের দাবি জানিয়েছে মিশর।ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে অভিযোগ মিশরের। এমন বির্তকের রেশ কাটতে না কাটতেই আরেকটি বিতর্কে যুক্ত হয়েছে আর্জেন্টিনার নাম।

২০২২ বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি হলেও এবার প্রেক্ষাপট ভিন্ন। কাতারে চমক জাগানো দল হিসেবে নয়, বরং শিরোপা জয়ের স্পষ্ট লক্ষ্য নিয়েই বৃহস্পতিবারের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে মরক্কো।

সিরিয়া সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অবস্থানরত হোটেলের কাছে মঙ্গলবার কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তিনি নিরাপদ রয়েছেন এবং নির্ধারিত সূচি অনুযায়ী সফর অব্যাহত রেখেছেন।

প্যারাগুয়েকে বিদায় করে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে দিদিয়ের দেশমের দল জয় পায় ১-০ গোলে।

ফরাসিদের ভয়ংকর আক্রমণভাগকে এক ঘণ্টারও বেশি সময় বোতলবন্দী করে রেখেছিল তারা। কিন্তু শেষ রক্ষা হলো না। দ্বিতীয়ার্ধে বক্সের ভেতর এক মুহূর্তের অসতর্কতা আর আত্মঘাতী ভুলের চড়া মাশুল দিতে হলো প্যারাগুয়েকে। তাদের সেই দুর্ভেদ্য দেওয়াল টপকে ঘামঝরানো জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল দিদিয়ের দেশমের ফ্রান্স।