Browsing: ফ্রান্স

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে ১৯তম জন্মদিন উদযাপন করেছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। তবে জন্মদিনের আসল উপহার হিসেবে তিনি চান ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার টিকিট।বার্সেলোনার এই বিস্ময়বালক বেলজিয়ামকে ২-১ গোলে হারানোর পর বলেছিলেন, স্পেন নয়, বরং সাম্প্রতিক ফলাফলের কারণে ফ্রান্সেরই স্পেনকে ভয় পাওয়া উচিত। সোমবার সংবাদ সম্মেলনে সেই মন্তব্যের ব্যাখ্যা দেন ইয়ামাল।

এল সালভাদর বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ে জৈব রসায়ন বিভাগে অধ্যাপনা করেছেন। সেই ইভান বার্তনকে এবার দেখা যাবে আরো বড় দায়িত্বে। ডালাসে আগামীকাল রাতে ফ্রান্স-স্পেন সেমিফাইনাল ম্যাচটা যে তিনিই পরিচালনা করবেন!

সাধারণত ম্যাচের আগের দিন রেফারিদের নাম ঘোষণা করা হয়। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের অফিশিয়ালদের নামও এরই মধ্যে জানিয়ে দিয়েছে ফিফা। তালিকায় প্রধান রেফারি হিসেবে আছে ৩৫ বছর বয়সী ইভান বার্তনের নাম।

কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলেই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। তবে খেলোয়াড়দের মতে, দলের সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হয়েছে ক্যামেরার বাইরে—হোটেলের কক্ষে এবং কোচিং স্টাফের অনুপস্থিতিতে নিজেদের মধ্যে হওয়া ব্যক্তিগত আলোচনায়।

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে ফ্রান্সকে সতর্ক করে দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তার দাবি, স্পেনকে ভয় পাওয়া উচিত ফ্রান্সের। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।

শুক্রবার বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় স্পেন। ম্যাচের ৮৮তম মিনিটে গোল করে দলকে জয় এনে দেন মিকেল মেরিনো। এর আগে বৃহস্পতিবার মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফ্রান্স।

ফ্রান্সের আধিপত্যে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ম্যাচটি। তবে আক্রমণের তুলনায় গোলের সংখ্যা ছিল কম। দীর্ঘ সময় নিজেদের রক্ষণভাগ শক্ত রেখে ফরাসিদের ঠেকিয়ে রেখেছিল মরক্কো। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ছিটকে যেতে হয় তাদের। কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের গোলের সুবাদে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স।

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের শক্তিশালী দল ফ্রান্স ও আফ্রিকার অন্যতম সেরা দল মরক্কো। সেমিফাইনালে ওঠার লড়াইয়ের আগে দুই দলকে নিয়ে চলছে নানা আলোচনা।