Browsing: ফ্রান্স

সব জল্পনার অবসান ঘটিয়ে জিনেদিন জিদানকে ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার দিদিয়ের দেশ্যমের বিদায়ের পর এই ঘোষণা দেয় ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা অনুমোদন করেছে ফ্রান্সের পার্লামেন্ট। শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক বিকাশে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়তে থাকায় এ পদক্ষেপ নেওয়া হলো।

টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে খেলার হাতছানি ছিল ফ্রান্সের সামনে। তারকায় ঠাসা দলটার পক্ষে তা খুব কঠিন বলেও মনে হচ্ছিল না।

কিন্তু ডালাসে আজ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে পাত্তাই দিল না স্পেন। ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে স্প্যানিশরা জিতল ২-০ গোলে। এমবাপ্পে-ওলিসে-দেম্বেলেদের সামর্থ্যের ছিটেফোঁটাও আজ দেখা যায়নি মাঠে। স্পেনের জমাট রক্ষণভাগ তাদের এক রকম বোতলবন্দী করে রেখেছিল।

সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে স্পেন

কিশোর তারকা লামিনে ইয়ামালের দুর্দান্ত নৈপুণ্য আর মিকেল ওয়ারজাবালের পেনাল্টি গোলে ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারিয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন।

ডালাসে সেমিফাইনাল খেলতে নামার আগে কথার লড়াই চলছে ফ্রান্স-স্পেনের। যেন বল দখলের মতোই কথাতেও কেউ কাউকে ছাড় দিতে চায় না।
ফ্রান্সের বিপক্ষে স্পেন সেমিফাইনাল খেলবে কিনা তা নিশ্চিত হওয়ার আগেই দুইবারের বিশ্বকাপজয়ীদের নিয়ে এক মন্তব্য করেছিলেন লামিনে ইয়ামাল। স্পেন প্লে মেকার বলেছিলেন, ‘ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল নয়।