Browsing: চট্টগ্রাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন। এ সময় কক্সবাজার জেলাও সফর করবেন তিনি।

চট্টগ্রাম মহানগরীতে সাম্প্রতিক ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করার নির্দেশ দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের আইল্যান্ডে ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ করারও নির্দেশ দেন।

আমাদের সফল অভিযানের মাধ্যমে অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে দিতে সক্ষম হয়েছি। যুবদল নেতা মাসুদুল হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজে দেখা তিন অস্ত্রধারীকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ। 

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনসহ চার আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ফটিকছড়িতে হত্যা ও অস্ত্র আইনে দায়ের করা দুই মামলায় ৭ দিন করে মোট ১৪ দিন রিমান্ডে আবেদন করে পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে আদালত দুই মামলায় ওই আসামিদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ আঘাত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত স্বামীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  

রাষ্ট্রের কৌশলগত ও লাভজনক সম্পদ জনগণের সম্পদ। জনগণের সম্পদ বিদেশি কর্পোরেট প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য শুভ নয়।