Browsing: বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর।

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান। যার মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছে।

বুধবার (৯ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃ‌ত্বে এক‌টি প্রতি‌নি‌ধিদল সাক্ষাৎ ক‌রেন। প‌রে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

নেপালের ভোটেকোশি নদীতে গত ২৬ আগস্ট ভয়াবহ আকস্মিক বন্যায় শত শত মানুষ নিহত হওয়ার পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামোর মধ্যে রয়েছে হাইড্রোপাওয়ার বিদ্যুৎকেন্দ্রও। এর ফলে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

২০তম এশিয়ান গেমসের ক্রিকেটে শক্তিশালী দল নিয়ে অংশ নেবে বাংলাদেশ। পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যুর ওপর আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের রায়ের পর গত ২১ আগস্ট থেকে এই স্থগিতাদেশ আর কার্যকর নেই।

মালয়েশিয়ায় যেতে না পারা ক্ষতিগ্রস্ত কর্মীদের মধ্যে ১০ হাজার কর্মীকে বিনা খরচে দেশটিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।