রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। মঙ্গলবার ভোর রাতে রাজধানী কিয়েভ ও দনিপ্রোসহ বিভিন্ন শহরে চালানো এই হামলায় আহত হয়েছেন ১৩০ জন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী মস্কো টানা দ্বিতীয় রাতের মতো আবারও বড় ধরনের হামলা চালাতে পারে। এক মাসেরও কম সময়ের মধ্যে কিয়েভের ওপর এটি রাশিয়ার তৃতীয় বড় হামলা। গত মাসে ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবেই রাশিয়া কিয়েভে এই পরিকল্পিত হামলা চালিয়েছে বলে জানা গেছে।
এই হামলার পর প্রেসিডেন্ট জেলেনস্কি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং স্বীকার করেছেন যে, রাশিয়ার এই বিশাল হামলা ঠেকাানোর মতো পর্যাপ্ত অস্ত্র বর্তমানে ইউক্রেনের কাছে নেই।
তিনি জানান, মঙ্গলবার ১০০টি ড্রোন ব্যবহার করেছে রুশবাহিনী। এত বিপুলপরিমাণ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো রসদ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কাছে নেই। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে জেলেনস্কি গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসকে চিঠি পাঠালেও এখনো কোনো জবাব পাননি।
এদিকে ক্রেমলিন দাবি করেছে, ইউক্রেনীয় বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর অমানবিক কর্মকাণ্ড চালানোর পর এই যুদ্ধ এখন নতুন রূপ নিয়েছে। অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা মিত্র দেশগুলোকে রাশিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার এবং সামরিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বর্তমানে মার্কিন মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা থমকে গেছে, কারণ ওয়াশিংটন এখন ইরানের পরিস্থিতির দিকে বেশি মনোযোগ দিচ্ছে। আর এই সুযোগেই ইউক্রেনের শহরগুলোতে আকাশপথে হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া।
আলোচিত সংবাদ
- সিএনজিচালিত যানবাহনে ভাড়া বেশি নিলে ব্যবস্থা : সড়ক পরিবহনমন্ত্রী |
- আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা |
- বিশ্বকাপে পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন গুইমারেস |
- ইতালির স্বপ্নে লিবিয়ায় নিখোঁজ সাইদুল, ৩৯ লাখ টাকা হারিয়ে দিশেহারা পরিবার |
- চুয়েটে দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি |
- রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী |
- এবার জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ল লঞ্চভাড়া |
- অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে |
- হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান |
- চলতি বছরের হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী |

0 মন্তব্য