দেশজুড়ে হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য পাঁচ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ মে) অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত এ নির্দেশনায় হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসা ও সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে
সরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন চালু করতে হবে।
আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।
হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রাখতে হবে।
ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দিতে হবে।
রোগীর সঙ্গে একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।
এ ছাড়া ভর্তি রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করার নির্দেশও দেওয়া হয়েছে।
0 মন্তব্য