দীর্ঘ রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রাম ও নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ একটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ।
তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
জি কে গউছ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদের হুইপের দায়িত্বেও রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পর এবার জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ একটি স্থায়ী কমিটির নেতৃত্বে এলেন তিনি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, নীতিগত বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0 মন্তব্য