Browsing: ভূমিকম্প

জাপানের রাজধানী টোকিওর কাছে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) ভোরে আঘাত হানা ভূমিকম্পে টোকিও ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। এতে যান চলাচল ও ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটে।

দুর্গতদের জরুরি তাঁবু, খাবার, ওষুধ, কম্বল, খাট, মাদুর, বিশুদ্ধ পানি এবং বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর প্রয়োজন।

পশ্চিম কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৫৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

কলম্বিয়ার পশ্চিমাঞ্চল ও পার্শ্ববর্তী কয়েকটি দেশে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১১ জন নিহত ও বহু ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর সম্ভাব্য ঝুঁকি এড়াতে দুই দেশের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। খবর আল জাজিরার।

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে বিদ্যুৎ ও পানির সংকট এবং প্রচণ্ড গরমে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভাব্য ১ মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।