Browsing: তুরস্ক

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন নিরাপত্তা জোট ‘মক্কা চুক্তি’-তে যোগ দেওয়ার জন্য ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার ইরানি সংবাদমাধ্যম আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা চুক্তির তিন অংশীদার দেশ—সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান—কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেনি।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে শুক্রবার স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি কোনো ‘সামরিক জোট বা সাম্প্রদায়িক ব্লক’ গঠনের উদ্যোগ নয় বলে জানিয়েছেন সৌদি আরবের একজন জ্যেষ্ঠ মন্ত্রী।

বাংলাদেশে তাদের বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক ও আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদার ভিত্তিতে তারা স্থানীয়ভাবে উৎপাদন সক্ষমতা বাড়াতে আগ্রহী। বর্তমানে প্রতিষ্ঠানটি তুরস্ক থেকে টেক্সটাইল পণ্য সরবরাহ করলেও বাংলাদেশের সম্ভাবনাময় বাজার, দক্ষ শ্রমশক্তি এবং রপ্তানি সক্ষমতার কারণে দেশে উৎপাদন স্থাপনের পরিকল্পনা করছে।

 চিফ অব দ্য তার্কিশ জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারোগলু, তুর্কি স্থলবাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল ও ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনক ইয়েতকিন-এর সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

 দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রতিফলন ঘটিয়ে বন্ধুভাবাপন্ন, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে।