Browsing: টিকটক

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে উঠে এসেছেন চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা জ্যাং ইমিং। ভারতের ধনকুবের গৌতম আদানিকে পেছনে ফেলে এই অবস্থানে উঠে এসেছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বাইটড্যান্সের মূল্যায়ন বাড়ার কারণেই মূলত তার সম্পদ দ্রুত বেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তায় কী ধরনের প্রভাব ফেলছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ ও প্রযুক্তি কোম্পানি শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা, অভিভাবকের অনুমতি এবং বয়স যাচাইসহ নানা ধরনের নিয়ন্ত্রণ আরোপ করছে।

সংকটের সময় ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার ঠেকাতে আরও কার্যকর পদক্ষেপ নিতে মেটা ও টিকটককে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

গত সপ্তাহে স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় অভিবাসীদের ব্যাপক ঢলের পর শুক্রবার ইউরোপীয় কমিশন দুই সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছে বলে জানিয়েছেন ইইউর প্রযুক্তিবিষয়ক প্রধান। খবর বার্তা সংস্থা এএফপির।