Browsing: টাঙ্গাইল

জেলার বিভিন্ন উপজেলায় শীতকালীন সবজি চাষে এখন ব্যস্ত হয়ে পড়েছেন তারা। এরইমধ্যে মাঠে মাঠে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি। যার মধ্যে মুলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, দেশি লাউ, গাজর ও শিম ইত্যাদি।

টাঙ্গাইলের ঘাটাইলে পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যাশিশুকে বাড়িতে রেখে মারিয়া নামে এক নারী নিখোঁজ হয়েছেন। এতে নবজাতক দুটির বেঁচে থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দিশেহারা হয়ে পড়েছেন শিশু দুটির বাবা সাকিব হোসেন।

টাঙ্গাইলের সখীপুরে বিষধর সাপের কামড়ে হাসনা বেগম নামে ৫৮ বছর বয়সী এক নারীর মৃত্যুর দুই দিন পর তাঁকে ‘জীবিত’ করার দাবি করেছেন এক ওঝা। এমনকি কবরের একপাশ সামান্য খুঁড়ে মরদেহের গন্ধ শুঁকে ঝাড়ফুঁকের মাধ্যমে তাঁকে জীবিত করার কথাও বলেন তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

 ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।