Browsing: স্বাস্থ্য

যুক্তরাষ্ট্রের বৃহত্তর এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ।

আমাদের খাবারের তালিকায় ডিম বেশ পরিচিত ও জনপ্রিয় একটি খাবার। সকালের নাশতায় ভাজি, দুপুরে ডিমের ঝোল কিংবা রাতে ডিমভুনা—বিভিন্নভাবে প্রতিদিনের খাবারে জায়গা করে নিয়েছে এটি। অল্প সময়ে পুষ্টিকর খাবার তৈরি করতে ডিমের ওপর অনেকেই ভরসা করেন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো ২০ হাজার ৭১। মৃত্যু হয়েছে ৬১ জনের। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগস্ট ও সেপ্টেম্বরজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।

দেশে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭টি শিশু।

দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। জনগণের স্বাস্থ্যের যত্ন নিশ্চিত করতে এবং মারাত্মক রোগগুলো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সরকার সারা দেশে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ (ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা) কার্যক্রম শুরু করবে।