Browsing: সতর্কতা জারি

ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে চীন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’। আবহাওয়াবিদদের আশঙ্কা, ১৯৮৭ সালের পর আয়তনের দিক থেকে এটিই হতে পারে তাইওয়ানে আঘাত হানা সবচেয়ে বড় টাইফুন। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় চীন ও তাইওয়ানে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তাইওয়ানে প্রস্তুত রাখা হয়েছে প্রায় ২৯ হাজার সেনাসদস্য এবং উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।