ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, শহীদ নেতার পবিত্র মরদেহ গ্রহণ করতে বাইনুল হারামাইন এলাকায় ইরাকি শোকাহত মানুষের ব্যাপক সমাগম হয়েছে। ইরাকে ইসলামী বিপ্লবের শহীদ নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ী-এর শেষ বিদায় অনুষ্ঠান আয়োজক উচ্চ কমিটির মুখপাত্র সাদ মান বুধবার জানান, এ অনুষ্ঠান কাভার করতে প্রায় ৪ হাজার ৩০০ জন ইরাকি ও বিদেশি সাংবাদিক অংশ নিয়েছেন।
তিনি বলেন, বুধবার ভোর ৫টা থেকে শেষ বিদায় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শুরু হয়েছে এবং তা এখনও অব্যাহত রয়েছে। ইরাকের সব টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে এবং বেশ কয়েকটি চ্যানেল শুরু থেকেই নিরবচ্ছিন্নভাবে লাইভ সম্প্রচার চালিয়ে যাচ্ছে।
সাদ মান আরও জানান, এ অনুষ্ঠান আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক সাড়া ফেলেছে। আনুষ্ঠানিক অনুমোদনপ্রাপ্ত প্রায় এক হাজার বিদেশি সাংবাদিক এ অনুষ্ঠান কাভার করছেন। এছাড়া, নাজাফ ও কারবালা প্রদেশ থেকে প্রায় ৩ হাজার ৩০০ জন ইরাকি সাংবাদিক বিভিন্ন টেলিভিশন চ্যানেল, সংবাদ সংস্থা, রেডিও, পত্রিকা ও ডিজিটাল গণমাধ্যমের প্রতিনিধিত্ব করে এ ঐতিহাসিক অনুষ্ঠান কাভার করছেন।
এর কয়েক ঘণ্টা আগে পবিত্র নাজাফে ইসলামী বিপ্লবের শহীদ নেতার পবিত্র মরদেহের এক মহাসমাবেশপূর্ণ ও জনসমুদ্রের শেষ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইরাকের সর্বস্তরের জনগণ এবং দেশটির কয়েকজন রাজনীতিকের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠান কয়েক ঘণ্টাব্যাপী চলে।
অগণিত শোকাহত মানুষের ঢল ও গভীর শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত এই বিশাল কর্মসূচি বুধবার বিকেলে পবিত্র ইমাম হুসাইন (আ.)-এর রওজার প্রাঙ্গণে, পবিত্র কারবালায় অব্যাহত থাকবে।
সু্ত্র:পার্সটুডে
0 মন্তব্য