Browsing: সৌদি

সৌদি আরবে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ২৪ বছর বয়সী শ্রীলঙ্কান অভিবাসী শ্রমিক আনোজান শিবারাসাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাজা মওকুফের জন্য সৌদি সরকারের কাছে আবেদন জানিয়েছে তার পরিবার।

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক তাৎক্ষণিকভাবে সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করার বিষয়ে একমত হয়েছে। সৌদি আরবে দ্রুত সম্মত সামরিক বাহিনী ও সক্ষমতা মোতায়েনের ব্যবস্থাও নেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে।

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। সোমবার (২৮ সেপ্টেম্বর) কনস্যুলেটের বিশেষ সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

ইউরোপের সব ক্রেতার ক্ষেত্রেই আগামী মাসে সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রযোজ্য হবে- জানায় ফাইনাশিয়াল পোস্ট। তবে তথ্যটি প্রকাশ্যে না আসায় ওই ব্যক্তিরা নিজেদের নাম প্রকাশ করতে চাননি। ইউরোপের তেল শোধনাগারগুলো সাধারণত সৌদি আরবের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে অপরিশোধিত তেল কিনে থাকে। এসব চুক্তির আওতায় প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহ করা হয়।

ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুথি বিদ্রেহীরা। হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বুধবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।