Browsing: সৌদি

সৌদি আরবে আবাসন, সীমান্ত ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ২৬০ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ১৩ হাজার ৭২৪ অবৈধ প্রবাসীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়েছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা।

সৌদি আরবে শেভ্রোলেট গাড়িতে বড় ধরনের নির্মাণগত ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে দেশটি হাজার হাজার গাড়ি বাজার থেকে তুলে নিতে শুরু করেছে। এ বিষয়ে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় নির্দেশনা জারি করেছে।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে শুক্রবার স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি কোনো ‘সামরিক জোট বা সাম্প্রদায়িক ব্লক’ গঠনের উদ্যোগ নয় বলে জানিয়েছেন সৌদি আরবের একজন জ্যেষ্ঠ মন্ত্রী।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগর দিয়ে চলাচলকারী সৌদি আরবের দুইটি তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে। জাহাজ দুটির নাম এনসেলিয়া ও লায়লা ।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বুধবার বলেন, “সশস্ত্র বাহিনীর ঘোষিত নৌ অবরোধ অমান্য করায় এনসেলিয়া ও লায়লা নামের দুই সৌদি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।