Browsing: প্রতারণা

ঢাকা, নোয়াখালী, বান্দরবান ও গাইবান্ধায় কয়েকটি ঘটনায় দেখা গেছে, পর্নোগ্রাফিক ভিডিও তৈরির অভিযোগে নারী-পুরুষের একটি দল, পরিবারের একাধিক সদস্য এবং এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। ছয়টি অভিযানে অন্তত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় কোথাও অর্থের বিনিময়ে ভিডিও তৈরির অভিযোগ, তো কোথাও চাকরির প্রলোভনে তরুণীদের ডেকে এনে আটকে রেখে কনটেন্ট তৈরি, আবার কোথাও অনলাইনে কনটেন্ট প্রকাশ করে অর্থ উপার্জনের মতো উদ্বেগজনক চিত্রও দেখা গেছে।

চক্রটি বিভিন্ন ফেসবুক পেজে ইলিশ মাছসহ নানা পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করত। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা গ্রহণ করে তা আত্মসাৎ করত।

দীর্ঘদিন ধরে বাশার চাকরির প্রলোভন, আসামি মুক্ত করার আশ্বাস, ভুয়া ব্যবসায় বিনিয়োগ এবং গাড়ি ও কোরবানির পশু কেনাবেচার নামে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।