Browsing: পবিত্র আশুরা,

পবিত্র আশুরা উপলক্ষে আজ শুক্রবার রাজধানীতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের হবে। মিছিলের নিরাপত্তা ও যানজট এড়াতে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে দুপুর পর্যন্ত যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ ও সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ। নগরবাসীকে এসব সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

কাল পবিত্র আশুরা। ধর্মপ্রাণ মুসলমানরা রোজা, ইবাদত ও বিভিন্ন নেক আমলে মাধ্যমে এই দিনটি অতিবাহিত করবেন। এদিন কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন ও তার পরিবারের সদস্যদের শাহাদত বরণকে পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। এরইমধ্যে তাজিয়া মিছিলের সব প্রস্তুতি শেষ হয়েছে। অপরদিকে, পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

হিজরি ১৪৪৮ সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণে মঙ্গলবার (১৬ জুন) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা বসবে।