Browsing: পারমাণবিক

সৌদি আরব ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক জ্বালানির ব্যবহার নিয়ে একটি সহযোগিতা চুক্তি সই করেছে। বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য জানায়।‘১২৩ এগ্রিমেন্ট’ নামে পরিচিত এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্য কোনো দেশের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা করতে পারে। চুক্তিতে সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান এবং মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট স্বাক্ষর করেন। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন ‘দ্বিপক্ষীয় নিরাপত্তা সুরক্ষা চুক্তি’ (Bilateral Safeguards Agreement) সইয়ের কথাও জানায়।

এই চুক্তির ফলে সৌদি আরব তার বেসামরিক পারমাণবিক কর্মসূচির অধীনে নিজস্ব মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে।