Browsing: মূল্যস্ফীতি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় গত সপ্তাহজুড়ে শেয়ারবাজার, বন্ড ও জ্বালানি বাজারে ব্যাপক ওঠানামা দেখা যায়।

দেশের বৈদেশিক খাতে রেমিট্যান্স ও তৈরি পোশাক রপ্তানির ইতিবাচক প্রবাহ অর্থনীতিকে কিছুটা স্বস্তি দিলেও সামষ্টিক অর্থনীতির সার্বিক চিত্র এখনো স্বস্তিদায়ক নয়। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ে বড় ঘাটতি, উন্নয়ন ব্যয়ের ধীরগতি এবং বেসরকারি বিনিয়োগে স্থবিরতা—সব মিলিয়ে অর্থনীতি এখন বহুমাত্রিক চাপে রয়েছে।

দেশে চলতি বছরের জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। মে মাসে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। মূলত খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে আসায় সামগ্রিক মূল্যস্ফীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে।

প্রতি লিটার ডিজেলের দাম ১০০ থেকে বাড়িয়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ থেকে বাড়িয়ে ১৩০ টাকা, অকটেন ১২০ থেকে বাড়িয়ে ১৪০ টাকা ও পেট্রলের দাম ১১৬ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।