Browsing: মিরসরাই

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগ এক নেতার মৃত্যু হয়েছে। নুর ইসলাম (৫৫) নামে ওই নেতা মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে কারাগার সূত্রে জানা গেছে।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার মিরসরাই উপজেলার চৈতন্যের হাট জগন্নাথ মন্দির প্রাঙ্গনে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ভক্তের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। 

মিঠাছরা বামনসুন্দর সড়কে আটকা পড়ে গাড়ি চলছে না যাত্রীদের ভোগান্তির চরমে পৌঁছেছে। এই সড়ক দিয়ে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। প্রশ্ন জাগে এই সড়ক দিয়ে আর কত মানুষ ভোগান্তিতে পড়লে সংস্কার হবে সড়কটির।