Browsing: মিরপুর

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের উত্তাল রাজধানীর মিরপুর। শ্রমিকদের সড়ক অবরোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এদিকে শ্রমিক অসন্তোষে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের ৬৭৯টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া এবং শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, এই উদ্যোগ কেবল মিরপুরেই সীমাবদ্ধ থাকবে না, উত্তর সিটির প্রতিটি এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকানপাট দখলমুক্ত করা হবে। উচ্ছেদের পর নিষেধাজ্ঞা অমান্য করে কেউ পুনরায় দোকান বসিয়ে মানুষের চলাচলে বাধার সৃষ্টি করলে, তা কঠোর হাতে দমন করা হবে। এক্ষেত্রে জরিমানার পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে সিটি করপোরেশনের দুটি গাড়ি এবং পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে হকাররা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল নিক্ষেপ করেছে।

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনায় টিকা, আইনশৃঙ্খলা ও দখলদারির বিষয়ে সরকারের কাছে ৪ প্রশ্ন তুলেছেন ডা. তাসনিম জারা।