Browsing: মেসি

আবারও আর্জেন্টাইন ভক্তদের সামনে শিরোপা উচিয়ে ধরতে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু তা হয়নি। ২০২৬ বিশ্বকাপ শিরোপা জয় করে নিলো স্পেন। স্বভাবতই রানার্সআপ পদক নেয় আর্জেন্টিনা। এর পরপরই আবেগে ভাসলেন আর্জেন্টাইন সুপারস্টার লিও।

স্প্যানিশ সুপারস্টার লামিনে ইয়ামালের পাঁচ মাস বয়সের সময় মেসির সঙ্গে তোলা একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবি নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন সুপারস্টার। সাংবাদিকরা লামিনে ইয়ামালের সঙ্গে ভাইরাল হওয়া শৈশবের ছবির প্রসঙ্গে জানতে চাইলে মেসি বলেন, “লামিনে অসাধারণ একজন ফুটবলার। সে এমন একটি ক্লাবে খেলে, যেটিকে আমি সব সময় ভালোবাসি এবং যার সাফল্য কামনা করি। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা। সামনে তার পুরো ক্যারিয়ার পড়ে আছে। ইতিহাস গড়ার বড় সুযোগ তার সামনে রয়েছে, তবে আমরা চেষ্টা করব যেন সেটা এবার না হয়।

লিওনেল মেসির জাদুকরী নৈপুণ্যে শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেজের হেডে আসে জয়সূচক গোল, যা নিশ্চিত করে স্পেনের বিপক্ষে ফাইনালের টিকিট।

৬৮ হাজার ২৩৯ দর্শকের উপস্থিতিতে ম্যাচের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন তখন প্রায় হাতের মুঠোয় ছিল থমাস টুখেলের দলের।

দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া প্রায় সব বড় দলের বিপক্ষে খেলেছেন লিওনেল মেসি। তবে একটি দলের বিপক্ষে কখনোই মাঠে নামা হয়নি তার। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে বিশ্বকাপের সেমিফাইনালে।

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে দারুণ এক অগ্নিপরীক্ষাই দিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। মাঠের ফুটবলে প্রথমার্ধে আলবিসেলেস্তেরা লিড নিলেও দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়ে সুইসরা ম্যাচ জমিয়ে তোলে।

কাগজে-কলমে আর্জেন্টিনাই ফেভারিট। তবে নকআউট ম্যাচে চমক সবসময়ই সম্ভব।

আর্জেন্টিনা জয়ের সম্ভাবনা বেশি—দলের ভারসাম্য,অভিজ্ঞতা এবং লিওনেল মেসি-র নেতৃত্ব আর্জেন্টিনা দারুন ছন্দে রয়েছে । বিভিন্ন পরিসংখ্যানভিত্তিক মডেলও আর্জেন্টিনাকে প্রায় ৬৯% সম্ভাবনায় এগিয়ে রেখেছে।