Browsing: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা থেকে ১৪ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। নৌকায় রশি বেঁধে পানির নিচে রেখে অভিনব কায়দায় পাচারকালে এসব জব্দ করা হয়। এ সময় পাচারে জড়িত দুজনকে আটক করা হয়।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক পুলিশ সদস্যের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৯০ হাজার পিস ইয়াবাসহ নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা।

কক্সবাজারের হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৩০টি ল্যাপটপ ও বিশেষ যোগাযোগ সরঞ্জামসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুজেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। এ ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নামে আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।

কক্সবাজারে যন্ত্রাংশ হিসেবে আমদানি দেখিয়ে পরে স্থানীয়ভাবে সংযোজনের মাধ্যমে পূর্ণাঙ্গ গাড়িতে রূপান্তরের অভিযোগে কক্সবাজারে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।