Browsing: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় প্রায় ১ হাজার ফুট গভীর থেকে গ্যাস উদগীরণ হয়ে আগুন ধরে গেছে। আগুনের প্রবাহ কমতে ১৫ দিন লাগতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সাগর পারে  প্রকাশ্য দিবালোকেও একদল পর্যটক ছিনতাইয়ের শিকার হয়েছে। ছিনতাইকারিরা পর্যটকদের টাকা ছিনতাইয়ের পরেও ছুরিকাঘাত করার সময় ধরা পড়েছে একজন। 

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগুনে উদ্ধার হয়েছে ১০ জনের মরদেহ।

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনের ঘটনায় ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সামুদ্রিক দূষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে কক্সবাজারে তৈরি করা হয়েছে ১৫ মিটার উঁচু প্লাস্টিকের দানব। প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা তুলে ধরাই এর উদ্দেশ্য।