Browsing: জ্বালানি তেল

জ্বালানি তেলের দাম ও পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ভাড়া ৩২ থেকে বেড়ে হয়েছে ৩৫ টাকা। ট্রেনের ভাড়া আপাতত বাড়ছে না।

প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, পুনর্নির্ধারিত এই মূল্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত। নতুন এ মূল্য আগামীকাল ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

শিল্পকারখানা, পরিবহন ও বিমান চলাচলে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ লাখ ৯৫ হাজার টন অতিরিক্ত তেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সিসিইএ।

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলে নতুন করে হামলার ঘটনায় হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আলোচনা সফল হওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরান টানা দুই সপ্তাহের সংঘাতের পর সপ্তাহান্তে সাময়িকভাবে হামলা স্থগিত করায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ কমেছে। কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আশায় সোমবার বাজারে বড় ধরনের দরপতন দেখা যায়।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। টানা ১১তম রাতের মতো ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরান-সমর্থিত হুথিদের সতর্কবার্তার পর লোহিত সাগরে কয়েকটি তেলবাহী জাহাজের গতিপথ পরিবর্তনের ঘটনায় জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।