Browsing: জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী নুরুন্নাহার তিশা অনার্স শেষ হওয়ার আগেই সম্মানজনক ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ অর্জন করেন।

মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন কার্যক্রম চলবে ১০ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরপর দুটি পৃথক ঘটনায় একই ছাত্রদল নেতা সুমন সর্দারের নাম সামনে আসায় ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিকদের অভিযোগ, একদিকে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তাঁর নাম উঠে এসেছে, অন্যদিকে সাংবাদিক সংগঠনের নেতৃত্বে হস্তক্ষেপ ও সংগঠন দখলের চেষ্টার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

সোহরাওয়ার্দী কলেজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদসহ কয়েকজন নারী শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত সাভার উপজেলার শিক্ষার্থীদের সংগঠন সাভার স্টুডেন্টস' ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (SSWA)-এর আগামী ছয় (৬) মাসের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।