Browsing: ইউক্রেন

সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকসান্ডার বেগলভ শহরে একটি ব্যাপক ড্রোন হামলার কথা স্বীকার করেছেন এবং তেল টার্মিনালে আঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন। সেন্ট পিটার্সবার্গ এবং লেনিনগ্রাদ অঞ্চলজুড়ে ৭২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলার পর তিনি শহরের পঞ্চাশ লাখের বেশি বাসিন্দাকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেন এবং মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে বলে সতর্ক করেন।

রাশিয়া দাবি করেছে, তাদের সেনাবাহিনী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ানতিনিভকা দখলে নিয়েছে। শুক্রবার (৩ জুলাই) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। একই দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ বিষয়ে অবহিত করা হয়। দীর্ঘদিন ধরে দোনেৎস্ক অঞ্চলে সামরিক অগ্রযাত্রার অংশ হিসেবে শহরটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল মস্কো।

গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিশেষ করে জ্বালানি অবকাঠামোর ওপর হামলার ক্ষেত্রে, এসব আক্রমণ আমাদের অবকাঠামোতে সমস্যা তৈরি করে। 

আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে তিন দিনের (৯, ১০ ও ১১ মে) একটি যুদ্ধবিরতি হতে যাচ্ছে।