Browsing: ইংল্যান্ড

চলতি  বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে এসে থেমেছে। কোয়ার্টার ফাইনাল শেষে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। শিরোপার দৌড়ে এখন টিকে আছে মাত্র চার দল

জুড বেলিংহামকে মাত্রই তুলে নিয়েছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। বেলিংহাম গিয়ে বসলেন সাইড বেঞ্চে।টিভি ক্যামেরা তার দিকে ঘুরাতেই মুষ্টিবদ্ধ হাতে উদযাপন করলেন ও তৃপ্তির হাসি হাসলেন। মুখাবয়ব দেখেই বোঝা যাচ্ছিল কাজের কাজটা তিনি করে ফেলেছেন। কিছুক্ষণ পরেই শেষ বাঁশি বাজালেন ফরাসি রেফারি ক্লেমঁ তুরপিন। আনন্দে ভাসলেন বেলিংহাম, আনন্দে ভাসল ইংল্যান্ড।

স্বাগতিক মেক্সিকোর দুর্দান্ত লড়াইও শেষ পর্যন্ত থামাতে পারেনি ইংল্যান্ডকে। রোববার মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ১০ জনের দলে পরিণত হওয়ার পরও ৩-২ গোলে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

ইতিহাসের এক দীর্ঘস্থায়ী ‘অভিশাপ’ থেকে অবশেষে মুক্তি পেল ইংল্যান্ড। দীর্ঘ ৬০ বছর পর আন্তর্জাতিক ফুটবলে প্রথমে গোল খেয়েও ম্যাচ জিতে মাঠ ছাড়ল থ্রি লায়নরা। ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও শিরোপা জিতেছিল ইংলিশরা। এরপর দীর্ঘ ছয় দশক ধরে আর কোনো বড় মঞ্চে প্রথমে গোল হজম করার পর ম্যাচ জিততে পারেনি তারা। ঐতিহাসিক এই গেরো ভাঙার রাতে দলের নায়ক অধিনায়ক হ্যারি কেইন।
 

বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আরেকটি আকর্ষণীয় লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও কঙ্গো। যুক্তরাষ্ট্রের মার্সেডিজ বেঞ্চ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শেষ বত্রিশের এই ম্যাচে কাগজে-কলমে পরিষ্কার ফেভারিট ইংল্যান্ড। তবে বিশ্বকাপের নকআউটে চমকের গল্প নতুন নয়, আর সেই অঘটনের স্বপ্ন নিয়েই মাঠে নামবে আফ্রিকার প্রতিনিধিরা। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

আহত ৯০ জনের মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই উদ্ধারকাজের জন্য সেখানে ২০টিরও বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।