Browsing: ফুটবল

একমাস পর উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। এই টুর্নামেন্টের স্কোয়াডে বাড়তি চমক ও শক্তি হিসেবে ৫ প্রবাসী বাংলাদেশি ফুটবলারকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সব জল্পনার অবসান ঘটিয়ে জিনেদিন জিদানকে ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার দিদিয়ের দেশ্যমের বিদায়ের পর এই ঘোষণা দেয় ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হবে। সারাদেশে একই তারিখ ও সময়ে একযোগে এ টুর্নামেন্ট শুরু হবে। এ প্রতিযোগিতায় দেশের নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে।

নিজেকে আরও সুন্দর ও আকর্ষণীয় দেখতেই কসমেটিক সার্জারি করিয়েছেন ভিনিসিয়ুস। এতে করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মুখে একটা পরিবর্তন এসেছে। পরিবর্তন আনতে কসমেটিক সার্জারির ‘চিন হারমোনাইজেন’ চিকিৎসা করিয়েছেন ২৬ বছর বয়সী  ব্রাজিলিয়ান এই তারকা।

ফাইনাল বাঁশি বাজতেই স্পেনের খেলোয়াড় ও বদলি বেঞ্চের সদস্যরা যখন উল্লাসে মেতে ওঠেন, তখন লামিনে ইয়ামাল নাসরাউই এবানা হাঁটু গেড়ে বসে দুই হাত তুলে প্রার্থনা করেন। ১৯ বছর বয়সী এই মুসলিম ফুটবলারের আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানানোর যথেষ্ট কারণও ছিল। কারণ, ২০ বছর পূর্ণ হওয়ার আগেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ—দুই শিরোপাই জেতা ইতিহাসের প্রথম ফুটবলার হয়ে গেলেন তিনি।

ফুটবল খেলাকে কেন্দ্র করে সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে ইলিয়াস খানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে রাসেল ও তার কিশোর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।