Browsing: ফুটবল

ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা।নির্ধারিত সময়ে উভয় দলই নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবল খেলা উপহার দেয়।শেষ পর্যন্ত খেলার ফলাফল গড়ায় টাইব্রেকারে।সেখানে মিলন ফুটবল একাডেমী জয়লাভ করে শিরোপা নিশ্চিত করে।

মোহাম্মদ সালাহকে দলে ভেড়ানোর প্রভাব শুধু মাঠের খেলায় সীমাবদ্ধ নেই বলে মন্তব্য করেছেন তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরের সভাপতি এরতুঘরুল দোগান। তারকা এই মিশরীয় ফুটবলারকে ঘিরে ক্লাবের সমর্থক ও পুরো শহরজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গাজা যুদ্ধের কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর আগামী সেপ্টেম্বর থেকে ফিলিস্তিনের ক্লাব ফুটবল আবারও মাঠে গড়ানোর কথা রয়েছে।

যুদ্ধের কারণে দেশটির পেশাদার ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া লিগের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে এখন ধীরে ধীরে ফুটবল প্রতিযোগিতা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

একমাস পর উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। এই টুর্নামেন্টের স্কোয়াডে বাড়তি চমক ও শক্তি হিসেবে ৫ প্রবাসী বাংলাদেশি ফুটবলারকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সব জল্পনার অবসান ঘটিয়ে জিনেদিন জিদানকে ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার দিদিয়ের দেশ্যমের বিদায়ের পর এই ঘোষণা দেয় ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হবে। সারাদেশে একই তারিখ ও সময়ে একযোগে এ টুর্নামেন্ট শুরু হবে। এ প্রতিযোগিতায় দেশের নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে।