Browsing: এইচএসসি

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে দিনভর আন্দোলন সত্ত্বেও বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্য সব বোর্ডে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে শিক্ষা প্রশাসন। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক ফেসবুক পোস্টে সরকারের এই অবস্থান স্পষ্ট করে দেন।

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চলমান অবরোধ কর্মসূচি থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায় শিক্ষার্থীরা। পরে ভিসি চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড় হয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেয় তারা।

ভারী বৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা সাময়িক স্থগিত থাকলেও দেশের বাকি সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সকল শিক্ষা বোর্ডোর জন্য জরুরি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে বলা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার পরীক্ষা এবং চট্টগ্রাম বোর্ডের অধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে।

রাজধানীতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা

আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (১০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।