Browsing: এইচএসসি

ঢাকা বোর্ডের হিসাব অনুযায়ী, এ বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন জমা হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি। বিষয়ভিত্তিক হিসাবে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪২ হাজার ২টি করে আবেদন এসেছে। আইসিটি বিষয়ে আবেদন পড়েছে ৩৮ হাজার ৭৫টি। বোর্ডটির বিষয়ভিত্তিক তালিকায় এই তিন পত্রে আবেদনকারীদের আগ্রহ সবচেয়ে বেশি।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডেই পাসের হার কমেছে। পাসের হারে এবার শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। অন্যদিকে সর্বনিম্ন পাসের হার বরিশাল বোর্ডে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ চিত্র পাওয়া গেছে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার রেকর্ড করা হয়েছে। এ বছর বোর্ডটিতে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার কিছু আগে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। সারা দেশে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে শনিবার (৩১ অক্টোবর)। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে সহজেই নিজেদের ফলাফল জানতে পারবেন। এ ছাড়া অনলাইনেও নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।