Browsing: বৃষ্টিপাত

দেশের ৩ জেলার ওপর দিয়ে রবিবার সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সারাদেশে অব্যাহত রয়েছে টানা ভারি বৃষ্টি। এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি এবং অন্তত ৭ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

সারা দেশে আগামী ৫ দিন কমবেশি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে চার বিভাগে হতে পারে ভারি থেকে অতিভারি বর্ষণ।

এতে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার (৭ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন ওড়িশা এলাকায় মৌসুমি স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের কারণে সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।