Browsing: বিএসইসি

ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল্লাহ এবং তাঁর স্ত্রী নিপা সুলতানাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং ও প্রতারণার মামলা করা হয়।

প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে যাচাইকৃত দাবি ডিএসইর ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড থেকে নিষ্পত্তি করতে হবে। নতুন কোনো দাবি এলে তা যাচাই করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে দাবিদারকে তা জমা দেওয়ার সুযোগ দিতে হবে। তবে মিথ্যা, প্রতারণামূলক বা অগ্রহণযোগ্য দাবি কারণ উল্লেখ করে প্রত্যাখ্যান করতে হবে।

এ ধরনের কোম্পানির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রাথমিক নিয়ন্ত্রক (ফ্রন্টলাইন রেগুলেটর) হিসেবে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারে দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইস বহাল থাকায় বিক্রেতাদের স্বাভাবিক লেনদেন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এতে বাজারে স্বাভাবিক মূল্য আবিষ্কার প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে।

পদত্যাগ করা চার কমিশনার হলেন- মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন। দীর্ঘদিন ধরে দেশের পুঁজিবাজারে চলমান অস্থিরতা, সাধারণ বিনিয়োগকারীদের তীব্র ক্ষোভ এবং বিএসইসির অভ্যন্তরীণ অসন্তোষের জের ধরেই এই গণপদত্যাগের ঘটনা ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 এই কর্মপরিকল্পনায় বাজার সংস্কার, প্রযুক্তিনির্ভর নজরদারি, বিনিয়োগ শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে কমিশন।