চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. জুয়েল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জুয়েলের বাবার নাম নজরুল এবং মায়ের নাম তাছলিমা বেগম।
গতকাল রোববার রাত ৯টার দিকে কর্ণফুলী উপজেলার কালারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, কালারপুল এলাকায় রাস্তার পাশে ফুটপাত দিয়ে হাঁটছিল জুয়েল। এ সময় একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে জুয়েল আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
0 মন্তব্য