Browsing: বিধবা

জাতীয় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের মেয়ে ও নারীদের পাচারের ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় তিন গুণ বেশি। শিক্ষার সুযোগের অভাব, পারিবারিক ঋণের চাপ এবং কর্মসংস্থানের সংকটের কারণে অনেক পরিবার মেয়েদের বিদেশে কাজে যেতে বাধা দেয় না। অনেক ক্ষেত্রে পাচারকারী চক্র অভিভাবকদের অর্থ বা মূল্যবান সামগ্রী দিয়ে প্রভাবিত করে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর (তৃতীয় লিঙ্গ, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিক) ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আগামী ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করবে সমাজসেবা অধিদপ্তর।