Browsing: বাসভাড়া

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি দুই টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে দুই টাকা ৪৩ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে ভাড়া দুই টাকা ২৩ পয়সা। প্রস্তাবিত হার কার্যকর হলে ১০০ কিলোমিটার দূরত্বে দূরপাল্লার বাসের মূল ভাড়া ২০ টাকা বাড়বে। এর সঙ্গে সড়ক ও সেতুর টোল যুক্ত হলে মোট ভাড়া আরো বাড়তে পারে।