Browsing: বাজুস

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও নিয়মিত সোনা ও রুপার দাম পরিবর্তন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তাই সোনা কেনার আগে সর্বশেষ বাজারদর জেনে নেওয়া জরুরি।

বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। নতুন কোনো মূল্য ঘোষণা না হওয়া পর্যন্ত মঙ্গলবার (১৮ আগস্ট) পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হচ্ছে।

দেশের বাজারে টানা তৃতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ১ হাজার ১৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবশেষ শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে। নতুন দাম ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। এতে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এক দিনের ব্যবধানে গতকাল শুক্রবার দেশে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোয় আজ শনিবারও ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায়।

দেশের বাজারে স্বর্ণের দাম গতকাল বৃহস্পতিবার আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ৯ হাজার ৮৫৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৯ হাজার ৪৪৮ টাকা ও ১৮ ক্যারেটের সোনার ভরিতে বাড়ানো হয়েছে ৮ হাজার ১০৬ টাকা। গতকাল সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে। এরপর আর নতুন করে দাম সমন্বয় হয়নি।