Browsing: আদ্‌-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তাদের মায়েদের সঙ্গে কথা বলে কোনো অপরাধ বা গাফিলতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ঈদের ছুটি শেষে সোমবার (১ জুন) সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।