উত্তর কোরিয়ার নৌবাহিনীকে শক্তিশালী ও পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেলেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। ৫০০০ টনের যুদ্ধজাহাজ ‘ক্যাং কন’ থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষা স্বশরীরে তদারকি করেছেন তিনি।
রবিবার (৫ জুলাই) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এই তথ্য নিশ্চিত করেছে।
কেসিএনএ জানায়, শুক্রবার (৩ জুলাই) উপকূলীয় এলাকায় অবস্থান করে কিম জং উন এই সামরিক পরীক্ষাগুলো পর্যবেক্ষণ করেন। নতুন এই ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজটির যুদ্ধ সক্ষমতা যাচাইয়ের জন্য বেশ কিছু পরীক্ষা চালানো হয়। যার মধ্যে রয়েছে; একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ, জাহাজের প্রধান কামান ও স্বয়ংক্রিয় কামানের নিখুঁত ফায়ারিং, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং লক্ষ্যবস্তু শনাক্তকরণের কার্যকারিতা মূল্যায়ন।
পরীক্ষা পর্যবেক্ষণের পর কিম জং উন সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দুই মাসের মধ্যে সমস্ত ট্রায়াল শেষ করে যুদ্ধজাহাজটিকে সরাসরি সক্রিয় ডিউটিতে (যুদ্ধক্ষেত্রে) মোতায়েন করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।
উল্লেখ্য, এই ‘ক্যাং কন’ ডেস্ট্রয়ারটি ২০২৫ সালের মে মাসে প্রথম উন্মোচন করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু উত্তর কোরিয়ার চংজিন বন্দরে উদ্বোধনের সময় একটি ত্রুটির কারণে জাহাজটি আংশিক উল্টে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় কিম জং উন তৎকালীন কর্মকর্তাদের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন।
পরবর্তীতে কঠোর গোপনীয়তায় দীর্ঘ মেরামতের পর চলতি বছরের জুনে এটি আবার পানিতে নামানো হয়। নৌবাহিনীকে পারমাণবিক শক্তিধর করার মিশনব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি কিম জং উন এখন নৌবাহিনীর শক্তি আধুনিকায়নে জোর দিচ্ছেন। এর আগে, গত জুন মাসের শেষের দিকে উত্তর কোরিয়া তাদের প্রথম ৫০০০-টনের ডেস্ট্রয়ার ‘চোয়ে হিয়ন’-কে নৌবাহিনীতে যুক্ত করে। সেই অনুষ্ঠানে কিম ঘোষণা করেছিলেন, তার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা সফলভাবে এগিয়ে চলছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তা ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা, উত্তর কোরিয়া ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের কারণেই এই ধরনের আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ করা সম্ভব হয়েছে।
তবে যুদ্ধক্ষেত্রে এই জাহাজগুলো কতটা কার্যকর হবে, তা নিয়ে অনেক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন। কিম জং উন আগামী পাঁচ বছর ধরে প্রতি বছর দুইটি করে নতুন ৫০০০ টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিয়েছেন। একই সাথে উত্তর কোরিয়ার সামরিক সীমানা আরো বাড়াতে একটি বিশাল ১০০০০ টনের শক্তিশালী ডেস্ট্রয়ার তৈরির কাজও শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।
আলোচিত সংবাদ
- চট্টগ্রামে মাদকের টাকা জোগাড়ে শিশুকে বিক্রির, উদ্ধার করল পুলিশ |
- ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’ অপ্রতিমের মায়ের ক্ষোভ |
- সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত |
- অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী |
- দ্রুত তদন্ত শেষে অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হবে |
- দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন |
- জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান |
- অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ |
- আরবের জনপ্রিয় হলুদ ফল ‘সাম্মাম’, চীন থেকে এবার চট্টগ্রামের বাজারে |
- সুনীল অর্থনীতিতে বিএমইউ শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর |

0 মন্তব্য