ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা শুরু হয়েছে। আজ ভোর ৬টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেনে ঈদযাত্রার সূচনা হয়। এরপর একে একে আরও কয়েকটি ট্রেন বিভিন্ন জেলার উদ্দেশ্যে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।
সকাল ১০টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে অন্তত ছয়টি ট্রেন ছেড়ে গেছে। তবে বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে ১৫ থেকে ৩০ মিনিট বা তার বেশি দেরিতে ছেড়ে যেতে দেখা গেছে।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন কমলাপুর রেলস্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম পরিদর্শন করেন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তি ও বিভিন্ন সমস্যার কথা শোনেন।
রেলের ডিজি যাত্রীদের কাছে অনলাইনে টিকিট কাটতে কোনো সমস্যা হচ্ছে কি না এবং যাত্রীরা নিজ নিজ আসনে বসে যাতায়াত করতে পারছেন কি না—এসব বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি যাত্রীদের অভিযোগ ও সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি।
0 মন্তব্য