পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্লুচিপ কোম্পানি এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি তাদের সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডে (ব্র্যান্ড ‘স্বপ্ন’) ৭০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
আজ অনুষ্ঠিত এসিআই পিএলসির পরিচালনা পর্ষদের সভায় এ বিনিয়োগ অনুমোদন দেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, এই বিনিয়োগের অংশ হিসেবে এসিআই পিএলসি এক হাজার টাকা অভিহিত মূল্যের ৭০ লাখ কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার কিনবে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, এসিআই লজিস্টিকস বা স্বপ্ন দেশের অন্যতম বৃহৎ সুপারশপ চেইন। নতুন এই বিনিয়োগ প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণ, কার্যক্রম শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
কোম্পানির এই বিনিয়োগ সিদ্ধান্তকে পুঁজিবাজারেও গুরুত্বপূর্ণ করপোরেট উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
0 মন্তব্য